1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

বিএনপির দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কায় সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পরস্পরবিরোধী অবস্থানে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা ও সুন্দরগঞ্জ পৌর বিএনপির দুইটি গ্রুপ পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে।  সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আরও বলা হয়েছে, এতে ফলে সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।  তাই পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার রাতে এ আদেশ জারি করেন।  এ সময় ৫ জনের অধিক কোনো ব্যক্তি চলাচল, কোনো মাইকিং, অস্ত্র বহন ও সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting