1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ভারী বর্ষণে মাটির দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

হাবিবুর রহমান ইলিয়াস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামেএ ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার সকালে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেন স্বজনেরা।

নিহতরা কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে রতনপুর নলিপাড়া গ্রামের এমারত হোসেনের মাটির ঘরের দেয়াল ভিজে নরম হয়ে যায়। ঝুঁকিপূর্ণ ওই মাটির ঘরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমারত-আছিয়া দম্পতি ঘুমিয়ে পড়েন। পাশের অন্য ঘরে তাঁর ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আজ শুক্রবার সকালে স্বজন ও আশপাশের লোকজন দুজনের লাশ উদ্ধার করেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting