
ইং ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দিবাগত রাত অনুমান ২১:১০ ঘটিকায় মাদারীপুর জেলার রাজৈর থানার একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসারদের সহায়তায় অভিযান পরিচালনা করে রাজৈর থানাধীন রাজন্দ্রী দ্বারাদিয়া সাকিনস্থ রাজৈর হতে ইশিবপুরগামী রাস্তার দক্ষিন পাশে জনৈক জামালের মেহগনি বাগানের মধ্যে ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে ০৪ জন ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের নাম ও ঠিকানা হলো-
১। শামীম চৌকিদার (৩২), পিতা- মৃত কালাম চৌকিদার, সাং- বড়ভাটরা,
২। সবুজ শেখ (৩৫), পিতা- মজিবর শেখ, সাং কারিকর পাড়া,
৩। সিরাজ মোল্লা (৩৮), পিতা- মৃত বারেক মোল্লা, সাং- ননীক্ষীর, সর্ব থানা- মুকসুদপুর, সর্ব জেলা-গোপালগঞ্জ, ৪। নজরুল ইসলাম শেখ (৪০), পিতা- মজিবর শেখ, সাং- নয়াকান্দি (সুইচগেট), থানা- রাজৈর, জেলা- মাদারীপুর।
এ সময় তাদের কাছ থেকে ও তাদের দেয়া তথ্যমতে উদ্ধারকৃত ডাকাতির কাজে ব্যবহৃত আলামত-
i) একটি লোহার তৈরি পুরাতন রাম দা যাহার কাঠের বাট সহ দৈর্ঘ্য ২৪ ইঞ্চি,
ii) একটি লোহার তৈরি পুরাতন শাবল যাহার দৈর্ঘ্য ২ ফিট ৯ ইঞ্চি,
iii) দুটি লোহার ২৭৫ এমএম সেলাই রেঞ্জ,
iv) একটি লোহার তৈরি কাটার যাহার দৈর্ঘ্য ১৮ ইঞ্চি এবং একটি লোহার তৈরি দাঁ যাহার দৈর্ঘ্য ১৬ ইঞ্চি,
v) একটি সবুজ রঙের ইজিবাইক যাহার সিটের নিচে টুল বক্সের মধ্যে ২ টি স্ক্রু ড্রাইভার, ২ টি প্লাস এবং একটি লোহার কাটার।
আসামীরা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য এবং তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন বাড়ী, বড় বড় দোকানের তালা কেঁটে মালামাল লুট করে।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। (মাদারীপুর প্রতিনিধি মাহফুজ খান)