1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় একজন গ্রেফতার।

হাসুরুল ইসলাম হাসু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় হাসান আলীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (৩০ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, রোববার সকালে ভুক্তভোগী শিশুটি বাসায় একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী হাসান শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর বাড়ির লোকজন চলে এলে পালিয়ে যান তিনি।

তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাতেই শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন। এ সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হাসানকে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting