1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সন্ত্রাসীদের কোন দল নেই

জিএম রাব্বি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

সন্ত্রাসীদের কোন দল নেই
ওরা শত্রু জাতির,
কোন কারণে করবো বলো
আমরা ওদের খাতির।

খুন ধর্ষণ ওদের কাজ
ওরা চাঁদাবাজ,
স্বাধীন দেশে চায়না কেউ
ওদের এমন কাজ।

জানি কারা কোন কারণে
সন্ত্রাসীদের পুষে,
ওরা হয় হায়েনার মত
জাতির রক্ত চুষে।

সন্ত্রাসী আর চাঁদাবাজ
আজকে নিপাত যাক,
দেশ প্রেমিক যারা হবে
তারা দেশে থাক।

স্বাধীনদেশে মানবোনা
আর কোন অনিযম,
দেশে প্রেমের গাইবো গান
আমরা হরদম।

যাদের রক্তে দেশটা হলো
অত্যাচারী মুক্ত,
তাদের কাছে অন্যায় করে
টিকে থাকা শক্ত।

স্বাধীন দশে সন্ত্রাসী নাই
নাই ওদের দল,
সবাই মিলে সন্ত্রাসীদের
সাইজ করি চল।

হাতে হাত রেখে এসো
সন্ত্রাসী করি দমন,
আইনের হাতে তুলে দিয়ে
দিই বিচারের সমন

 

জি এম রাব্বী কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট।

তারিখঃ১৫/০৭/২০২৫ ইং

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting