1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সিরিয়ায় হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নিহত ৪

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চারজন কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার এ হামলায় নিহতদের মধ্যে আইআরজিসির তথ্য শাখার প্রধানও রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর দিয়েছে ইসরাইলি গণমাধ্যম জেরুসালেম পোস্ট।

সিরিয়াপন্থী জোটের এক সূত্রে রয়টার্স আরো জানিয়েছে, একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয় এ হামলা।

এদিকে, ইরানপন্থী একটি গ্রুপের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ওই ভবনটি আইআরজিসির কর্মকর্তারা ব্যবহার করতেন। ইসরাইলি মিসাইল পুরো ভবনটি ধ্বংস করে দিয়েছে।

অন্য একটি সূত্রে আলজাজিরাকে জানিয়েছে, সিরিয়ায় বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহযোগীরা এ ভবনে অবস্থানের তথ্য জানার পরই সেখানে হামলা চালায় ইসরাইল।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইসের তথ্য অনুসারে, ওই কর্মকর্তাদের বৈঠক চলাকালে চারতলা এ ভবনটিতে হামলা চালানো হয়। এবং এতে পাঁচজন নিহত হন।

এদিকে, অসমর্থিত সূত্রে হিব্রু ও আরবি ভাষার গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে, ওই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নেতা আকরাম আল-আজৌরিও নিহত হয়েছেন। তবে ইসলামিক জিহাদ রয়টার্সকে জানিয়েছে, তাদের কেউ আহতও হয়নি।

দ্বন্দ্বটি এই অঞ্চলের চারপাশে ছড়িয়ে পড়া একটি বিস্তৃত যুদ্ধের বিষয়ে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে তীব্র প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ইরানের মধ্যে। গাজায় হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিসহ মধ্যপ্রাচ্যে তেহরানের অনেক সমর্থক গোষ্ঠী রয়েছে। দেশটি ইরাক ও সিরিয়ার গোষ্ঠীগুলোকেও সমর্থন করে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting