1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

১৩ বছর আগে জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। গত সোমবার ছিলো তাদের ১৪ তম জন্মদিন।

সেকেন্দার আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৬৬ বার পঠিত

তেরো বছর আগে ২২ আগস্ট দিনাজপুরের বীরগঞ্জের প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পালের ঘরে জন্ম নেয় দুই কন্যা মনি-মুক্তা। দুজনের পে’ট ছিল জোড়া লাগানো অবস্থায়। তাদের নিয়ে বেশ দু’শ্চিন্তায় পড়েছিলেন জয় প্রকাশ। ওই সময় সারা দেশে আ’লোচনায় উঠে এসেছিল সেই ঘটনা।

জন্মের পাঁচ মাস পর চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অ’স্ত্রোপচা’রের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। সেটিও ছিল দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহী’ন ঘটনা। প্রতিবছর ঘটা করে তাদের জন্ম’দিন উদ্‌যাপন করে পরিবার ও এলাকাবাসী। আগামীকালই তাদের ১৪ তম জন্ম’দিন। দুই বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উপজে’লার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামে জয় প্রকাশ পালের বাড়ি। তাঁর স্ত্রী’ কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতা’লে (সিজার) অ’স্ত্রোপচা’রের মাধ্যমে পৃথিবীর আলো দেখে মনি-মুক্তা। ২০১০ সালে চিকিৎসকদের পরাম’র্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শি’শু হাসপাতা’লে নিয়ে দুই বোনকে ভর্তি করান। একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এআর খানের নেতৃত্বে সফল অ’স্ত্রোপ’চারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়। এরপর ফিরে পায় স্বাভাবিক জীবন।

গত রোববার জয় প্রকাশ জানান, ১৩ বছর পার করে দুই বোন ২২ আগস্ট ১৪ বছরে পা দিচ্ছে। তারা এখন উপজে’লার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এ ছাড়া তাঁর একটি ছে’লে ও একটি মে’য়ে রয়েছে। ছে’লেটি সবার বড়। ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গো’লাম মোস্তফা বলেন, তারা দুই বোন অ’ত্যন্ত মেধাবী এবং শা’ন্ত প্রকৃতির।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting