1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

পিএসজি ছেড়ে পাঁচ বছরের জন্য রিয়ালে এমবাপ্পে!

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ইতোমধ্যে রিয়ালের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এবং দুই সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এরপর গেল সপ্তাহে ঘোষণা দেন যে চলতি গ্রীষ্মেই পিএসজি ছাড়বেন তিনি।

এরপর গেল সপ্তাহে ঘোষণা দেন যে চলতি গ্রীষ্মেই পিএসজি ছাড়বেন তিনি। এক্ষেত্রে পিএসজি যাতে তার চলে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবদ্ধকতা তৈরি না করে।

চলতি বছর জুলাই মাসে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তাতে করে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়ালে যোগ দিবেন তিনি। জানা গেছে পাঁচ বছরের জন্য মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

অবশ্য রিয়াল যে এমবাপ্পেকে চেয়েছিল বর্তমানে সেই এমবাপ্পে নেই। তাকে ২০২১ সালে দলে নিতে চেয়েছিল স্পেনের ক্লাবটি। এমবাপ্পেও রিয়ালে যোগ দিতে মুখিয়ে ছিলেন। সে সময় তার জন্য পিএসজিকে ১৬০ মিলিয়ন দিতে চেয়েছিল রিয়াল। সেটাতে রাজি না হওয়ায় বাড়িয়ে ১৮০ মিলিয়ন করেছিল। তবুও রাজি হয়নি পিএসজি। এরপর তারা এমবাপ্পেকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ফ্রান্সের অধিনায়ক এক প্রকার বাধ্য হয়ে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন। অবশেষে তার চুক্তির মেয়াদ শেষে যোগ দিতে যাচ্ছেন রিয়ালে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting