1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আজ বুধবার (৬ মে) সকাল ১০টা ৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ৩ মিনিটে আমরা খবর পাই যে, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে (নোহা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পৌঁছে ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কেউ হতাহত হয়নি। তবে যানবাহনটি পুরোটাই প্রায় পুড়ে গেছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting