ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়ে আশা জাগালেও, ব্যবধান ধরে রাখতে পারল না ব্রাজিল। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। তবে আক্রমণে গিয়ে বারবারই হতাশ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থরা। প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র ব্রাজিল ।
খেলার ৪৩তম মিনিটে সফলতার মুখ দেখে ব্রাজিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার নেয়া বাঁকানো শট পোস্টে লেগে জালে জড়ায়। তবে এরই মধ্যে ব্রাজিলের সে আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল । বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে স্যাভারিনোর পাস পেয়ে এগিয়ে এসে বুলেট গতির শট নেন তেলাসকো সেগোভিয়া। শট ফেরাবেন কী , গতির কাছেই পরাস্ত হন এডারসন।
পরে ৫৯তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকার পথে ঝাপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিআর চেকে ফাউল ধরে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পটকিক নিতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যদিও তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন।
১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত কনমেবল অঞ্চলের তৃতীয় সেরা দল ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ভেনেজুয়েলার। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।