1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

চেন্নাইয়ে দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন কারিনাকে লিভার ডোনেট করবেন

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

লিভার–সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার পর শুরু হয়েছে নতুন চিকিৎসাপ্রক্রিয়া। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা করা হবে, এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কায়সার হামিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে কারিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। আর বোনের সম্ভাব্য লিভার দাতা হিসেবে সাথে রয়েছেন দুই ভাই মোস্তফা ও সাদাত। বর্তমানে চেন্নাইয়ের হাসপাতালে কারিনার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, ‘সবাই দোয়া করবেন, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়েকে দেশের বাইরে নেওয়া হয়েছে। আমি আপাতত দেশে রয়েছি কিছু জরুরি কাজ গুছিয়ে নিতে এবং চিকিৎসার বিশাল ব্যয়ভার মেটানোর জন্য অর্থের জোগাড় করতে। তবে পরিবারের বাকিরা কারিনার পাশেই আছে।’

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting