1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

প্রধান মন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। মূলত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) উদ্যোগে আয়োজিত কর্মশালা উদ্বোধন করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান।

জানা যায়, ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার শিরোনাম  —
“ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স”। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বাস্তবায়নযোগ্য নীতিগত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার ইউজিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।

এ ছাড়া সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting