1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিনের একটি বাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরীয় নাগরিক।

আজ সোমবারের (১১ মে) এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। 

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালাল ইসরাইলি বাহিনী।

লেবানন ও ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। নিহত বাংলাদেশি কর্মীদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। 

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে গতকাল এ হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলার জবাবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে। তারা আজও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting