1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

মোহাম্মদপুরে এবার ছিনতাইকারীর কবলে পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তার ৩

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

‎রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা শামীমা ইয়াসমিন। তিনি পুলিশ স্টাফ কলেজে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় চক্রের সদস্যরা।

আজ সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সোমবার ভোরে ধানমন্ডি ২৭ এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করছিল একটি চক্র। পুলিশ তাদের ধাওয়া করলে ছিনতাইকারীরা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে তারা পুলিশের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ ৪ রাউন্ড গুলিবর্ষণ করলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অভিযানে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানস্থল থেকে বিভিন্ন ধরনের ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন — পলাশ ও সাকিব। তারা আপন দুই ভাই এবং গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া অপর সদস্য বিপ্লব হোসেন তাদের আপন বোন জামাই। পুলিশ বলছে, এই ‘পারিবারিক’ চক্রটি মোটরসাইকেলে করে রাতের অন্ধকারে রাজধানী জুড়ে অটোরিকশা যাত্রী ও পথচারীদের মালামাল ছিনতাই করে আসছিল।

ছিনতাইকারীদের গ্রেপ্তারের খবর পেয়ে ধানমন্ডি থানায় ছুটে আসেন পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিন। তিনি জানান, মাত্র দুদিন আগে ল্যাবএইড হাসপাতালের সামনে তিনিও এই চক্রের কবলে পড়েছিলেন।

এসপি শামীমা ইয়াসমিন বলেন, “শনিবার রাতে ল্যাবএইড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অটোরিকশায় ফেরার সময় একটি কালো মোটরসাইকেল আমার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ছিনতাইকারী ধরার খবরে আমার ফোনটি উদ্ধার হয়েছে কি না দেখতে এসেছি, যদিও সেটি এখনো পাওয়া যায়নি।”

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান জানান, চক্রটিতে মোট ৫ জন সদস্য ছিল। তাদের ধরতে রাত থেকেই অভিযান চলছিল। ভোরে টাউন হল এলাকায় তারা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ ৪ রাউন্ড গুলি চালায়। এতে এক ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয় এবং ৩ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting