1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে আগামীকাল বৃহস্পতিবার

Moniruzzaman
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ভারত থেকে চালের প্রথম চালান আসবে আগামীকাল বৃহস্পতিবার। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি টানাইস ড্রিম জাহাজটি আগামীকাল ভোর ৫.৩০ এ চট্টগ্রাম বন্দরের পৌঁছাবে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ১১ নভেম্বর ২০২৪ তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমাদানিকৃত সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

 আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ আগামীকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting