1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সৌদি আরব পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ বাংলাদেশি হজযাত্রী

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

আজ মঙ্গলবার (১২ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৩৪টি হজ ফ্লাইটে মোট ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত তিনজন নারীসহ মোট ১৩ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন মক্কায় এবং দুইজন মদিনায় ইন্তেকাল করেন।

বুলেটিনে আরও বলা হয়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

অবশিষ্ট ২৬ হাজার ১৬৬জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে যাবেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting