1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২২ বার পঠিত

দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বছর মোট ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন (ইপি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে রপ্তানিকারকদের কাছ থেকে ইলিশ মাছ রপ্তানির জন্য আবেদন চাওয়া হয়। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশ ১ হাজার ৫২৫ টাকা (১২ দশমিক ৫ মার্কিন ডলার) দরে রপ্তানি হবে।

গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দেয় পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। তারা আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানি করতে চায় ওই চিঠিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১,২০০ (এক হাজার দুইশত) টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সে আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে (১১ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহ্বান করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের সাথে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

উল্লেখ্য, ইতিমধ্যে ইলিশ রপ্তানি অনুমোদন পাওয়ার জন্য যারা আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।

 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting