1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ভারতীয় চালবোঝাই শত শত ট্রাক ঢুকছে দেশে , বাজারে কমছে দাম

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

আমদানিতে অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি শুরু হয়েছে। এর আগে প্রায় চার মাস বন্ধ ছিল দেশে চাল আমদানি। শুরুর পর প্রথমদিকে চালের শুল্ক কর নিয়ে জটিলতা থাকলেও তা নিরসন হওয়ায় গত ৯ দিনে ৩৩২ ট্রাকে হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন চালের চালান দেশে পৌঁছেছে। 

হিলি স্থলবন্দরের প্রসিদ্ধ চাল আমদানিকারক ললিত কেশরা জানান, দেশে চালের বাজারে দামের অস্থিরতা ঠেকাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগে থেকেই চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ভালো দিক। এই অবস্থায় আমরা চাল আমদানিকারকরা হিলি বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ চাল আমদানি করছি। প্রতিদিনই আমদানি বাড়ছে। চাল আমদানি করার ফলে কেজিতে ২-৩ টাকা করে দাম কমে গেছে।

ভারত থেকে যেসব জাতের চাল আসছে তার মধ্যে রয়েছে, স্বর্না, সম্পা কাটারি, রত্না ও মিনিকেটসহ বিভিন্ন প্রকারে ভালো জাত ।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্যমতে, গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হচ্ছে। দীর্ঘ ৪ মাস দেশে চাল আমদানি বন্ধ ছিল। সরকার আবারও অনুমতি দেওয়ায় এই বন্দরের মাধ্যমে চাল আমদানি শুরু হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আর ও) মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে হিলি বন্দর ব্যবহার করে আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি করছেন। এই পর্যন্ত ৩৩২টি ভারতীয় ট্রাকে সাড়ে ১৪ হাজার মেট্রিকটন বাসমতী চাল আমদানি করা হয়েছে। চাল আমদানি শুরু হওয়ার ৩/৪ দিন কাস্টমসের সার্ভারে বর্তমান ২ শতাংশ শুল্ক করের বিষয়টি আপলোড না হওয়ায় পূর্বের ৬৩ দশমিক ৫০ শতাংশ শুল্ক দেখাচ্ছিল। পরে জাতীয় রাজস্ব বোর্ড থেকে চালের উপর ২ শতাংশ শুল্ক আরোপ করে পরিপত্র জারি করে। ফলে ২ শতাংশ শুল্কে দেশে চাল আমদানি হচ্ছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting