1. admin@newsupdate24-7.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন চাল

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।  মঙ্গলবার (১৩ জাণূয়াড়ী) সন্ধ্যায় চাল বোঝাই জাহাজটি বন্দরে ভিড়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটিতে ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙর করে।

তিনি বলেন, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়। নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান।

তিনি জানান, ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাস শুরু হবে। খালাসকৃত চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খাদ্য গুদামে পরিবহন করা হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।

তিনি আরো জানান, জিটুজি চুক্তির আওতায় ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে মোট আট লাখ টন চাল আমদানি করা হচ্ছে।

এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting